চার মাস পর আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে করোনার থাবায় মাঝপথে স্থগিত হওয়া আইপিএল। তবে এবার ভারতে নয়, টি-টোয়েন্টির এই ক্রিকেট আসরের বাকি অংশের খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নতুন সূচিতে প্রথম দিন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আসরটিতে অংশ নিতে বর্তমানে আমিরাতে রয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। সাকিব সোমবার ও মুস্তাফিজ মঙ্গলবার নিজ নিজ দলের হয়ে মাঠে নামতে পারেন। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পাওয়া চেন্নাই সুপার কিংসের অবস্থান দুইয়ে। বিরাট কোহলির বেঙ্গালুরুর অবস্থান তিনে। চারে রয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.