
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। মুখে ৪০.৩ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ভারত সেই রান তাড়া করেছে ৩০.৫ ওভারের মধ্যে। তাদের ব্যাটিং নৈপুণ্যে ১০ উইকেটে জিতল ভারত।
এই জয়ের ফলে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লোকেশ রাহুলের দল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক লোকেশ রাহুল।
রোহিত শর্মার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করেন তিনি। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন জিম্বাবুয়ের ব্যাটাররা।
কাইয়া, মারুমানি, মাধেভেরে, উইলিয়ামস কেউ রান পাননি। মাত্র ৩১ রানে ৪ উইকেট পড়ে যায় তাদের। জিম্বাবুয়ের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলা সিকন্দর রাজাও রান পাননি।
অধিনায়ক চাকাভা ৩৫ রান করেন। শেষ দিকে ব্র্যাড ইভান্স ৩৩ ও এনগারাভা ৩৪ রান করেন। ৪০.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ভারতের হয়ে চাহার, প্রসিদ্ধ ও অক্ষর তিনটি করে উইকেট নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.