
কুইন্টন ডি ককের আচরণে ভীষণ অবাক হয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। অধিনায়ক হিসেবে তার দিনটা ভীষণ কঠিন ছিল বলেও জানিয়েছেন তিনি।
শুধু বাভুমা নন, তারকা এই ব্যাটারের এমন আচরণে অনেকেই হতবাক হয়েছেন। বোর্ডের নির্দেশনা মেনে হাঁটু গেড়ে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের সঙ্গে ডি ককের সংহতি প্রকাশে অপারগতায় আরও একটি প্রশ্ন উঠে গেছে।
ডি কক কি আসলেই বর্ণবাদী? গত বছর নভেম্বর থেকে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আসছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
গত মঙ্গলবার উইন্ডিজের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়, বিশ্বকাপে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানাতে হবে। কিন্তু ডি কক বোর্ডের এই নির্দেশনা মেনে খেলতে রাজি হননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.