বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে মাত্র ১৯২ রানে আটকে দিয়ে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানরা।
এই জয়ের পর আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী বলেন, যে ভাবে দলের সবাই মাথা উঁচু করে মাঠে এসেছে তাতে করে আমি গর্ববোধ করছি। যেভাবে দলের সবাই খেলেছে এতেও আমি গর্ববোধ করছি।
তিনি আরও বলেন, উইকেট দেখে মনে হয়েছিল এতে অনেক ঘাস আছে। আর আমি খুশি হয়েছিলাম যখন তামিম প্রথমে ব্যাটিং নিল। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের প্রতি আমার বিশ্বাস আছে। যেভাবে মোহাম্মদ নবি ও রশিদ খান ম্যাচের মোড় ঘুরিয়ে দিল তা ছিল অসাধারণ।
কলমকথা/ বিথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.