প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১:৫৬ পি.এম
নারী ক্রিকেট দলের জার্সি ও লোগো উন্মোচন ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের ক্রিকেট দলের জার্সি ও লোগো উন্মোচন করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার মালেক কনভেশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে জার্সি ও লোগো উন্মোচন করা হয়। মেয়েদের ওই দলটি আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর রংপুর নারী ক্রিকেট দলের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে। ‘খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি’ ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আ ফ ম কাউছার এমরান। প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু।
দলের ম্যানেজার মো. আসাদুজ্জামান শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিইও মুক্তি খান। এছাড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মো. ফরহাদুল ইসলাম পারভেজ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ কিবরিয়া খানসহ নারী ক্রিকেটার ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.