
৫০৬ রান তাড়ায় মাত্র ২১ রানেই ২ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে উত্তরণ করেন অধিনায়ক বাবার আজম।
নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াদের বিপক্ষে পাকিস্তান ছিল একেবারে তাসের ঘর। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ৫৫৬। আর পাকিস্তান ১৪৮ রানেই অলআউট।
বাবর আজমদের ঘরের মাঠে মুখ রক্ষার লড়াইয়েই নামতে হয়েছিল রীতিমতো। তবে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েও ফলোঅনের লজ্জা দেয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে তাই ৯৭ রান তুলেই বাবরদের হারানোর লক্ষ্য নিয়ে ইনিংস ঘোষণা করেছিল অজিরা। তবে ক্যাপ্টেন বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান পুরো গণেশটাই উল্টে দিলেন। দুইশ’ রানের খুব কাছে গিয়ে থামলেন বাবর।
বিরুদ্ধ পরিবেশে মাথায় হিমালয়সম চাপ নিয়ে ৪২৫ বল মোকাবেলা করেছেন পাকিস্তানি কাপ্তান, করেছেন ১৯৬ রান। তবে ১৭৭ বলে ১০৪ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। পঞ্চম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৪৪৩ রান। ফলাফল ম্যাচ ড্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.