পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি আফতাব বালুচ আর নেই। সোমবার (২৫ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। ১৯৭০ দশকে ঘরোয়া ক্রিকেটের জায়ান্ট তিনি, মাত্র দ্বিতীয় পাকিস্তানি হিসেবে যার ঘরোয়া ক্রিকেটে ৪০০ রানের ইনিংস আছে।
১৯৭৩-৭৪ করাচিতে কয়েদ-ই-আজম ট্রফিতে বালুচিস্তানের বিপক্ষে সিন্ধের অধিনায়ক হিসেবে ৪২৮ রান করেছিলেন বালুচ। সেসময়কার তরুণ ব্যাটার জাভেদ মিয়াঁদাদের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে করেছিলেন ১৭৪ রান।
বালুচ সেসময় ছুঁয়েছিলেন আরেক পাকিস্তানি গ্রেট হানিফ মোহাম্মদের রেকর্ড। যেখানে তারও ১৫ বছর আগে প্রথম পাকিস্তানি হিসেবে ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে কোয়াড্রাপল (৪৯৯) করেছিলেন হানিফ। প্রথম শ্রেণির ম্যাচে এমন আরও দুর্দান্ত কিছু ইনিংস আছে বালুচের। মোট ১৭২ ম্যাচে তিনি ২০টি সেঞ্চুরি ও ৪৫টি হাফসেঞ্চুরিসহ ৯১৭১ রান করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.