টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরম্যান্সের কারণে আসন্ন পাকিস্তান সিরিজে পর দলে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে ডাক পাচ্ছেন দুই তরুণ তুর্কি পারভেজ ইমন ও তৌহিদ হৃদয়। পাকিস্তান সিরিজে লিটন ও সৌম্য বাদ পড়তে যাচ্ছেন।
আর তাদের জায়গা পূরণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়।
যদিও আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা না করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে সূত্র বলছে, নাঈম শেখের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারেন ইমনকে।
গত বছর ঘরের মাঠে বিসিবি আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে নজর কাড়েন ইমন। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসেন এ উদীয়মান ক্রিকেটার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.