
আইপিএলে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়ে প্রথম আসরেই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করলেন হার্দিক পান্ডিয়া। পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার স্বাদ পাওয়া পান্ডিয়া এবারের আসরের ম্যাচের সেরা খেলোয়াড়।
প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট। পরে গুরুত্বপূর্ণ সময় খেলেছেন ৩৪ রানের কার্যকরী ইনিংস। এতোকিছুর পরও পান্ডিয়ার লক্ষ্য অর্জন হয়ে যায়নি। আইপিএলের ফাইনাল শেষে পান্ডিয়া বলেছেন, আমার লক্ষ্য হলো ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক।
এজন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময়ই আমি নিজের দলকে আগে রাখতে বিশ্বাসী।
আমার জন্য লক্ষ্য তাই সাধারণ- দল যেনো আমার পুরোটা পায়। তিনি আরও বলেন, ভারতের হয়ে খেলাই স্বপ্নপূরণের মতো, কয়টি ম্যাচ খেললাম সেটি বড় বিষয় নয়।
দেশের প্রতিনিধিত্ব করা সবসময় আনন্দের। যে ভালোবাসা ও সমর্থন পাই আমি, সবই ভারতীয় দলের কারণে। আমি যেকোনো মূল্যে ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.