আইপিএলের মেগা নিলামের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও অবিক্রিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান।
২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিকে, সাকিবের অবিক্রিত থাকার ঘটনায় ক্রিকেটপ্রেমীরা নিরাশ হলেও বিশ্বসেরা অলরাউন্ডারকে ক্রিকেটের ব্র্যান্ড আখ্যা দিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন।
নিজের ফেসবুক পেজ থেকে রুবেল লিখেন, 'সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড। ছোট্ট একটি দেশ হতে পারি কিন্তু সাকিব আল হাসান এদেশের সবচেয়ে বড় তারকা। গর্বের এবং ভালোবাসার একটি নাম। পারলে তৈরি করুক একটা সাকিব আল হাসান'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.