
সাকিব আল হাসানেরের এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শুরুটা হলো মিশ্র অভিজ্ঞতায়। মোটেও ভাল যাচ্ছে না টাইগার এই অধিনায়ক।
ব্যাটিংয়ে নেমে পেলেন গোল্ডেক ডাক, বোলিংও সবমিলিয়ে গড়পড়তা। তবে গুরুত্বপূর্ণ সময়ে নিজের শেষ ওভারটি দুর্দান্ত করেছেন সাকিব, জিতেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ করে গায়ানা। ৩৪ রানে দলটি ২ উইকেট হারানোর পরে চারে ব্যাটিংয়ে পাঠায় সাকিবকে। তিনি ইমাদ ওয়াসিমের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোর হন।
তবে তিনে নামা শেই হোপের ৪৫ বলে ৬০ এবং শেষ দিকে ওডেন স্মিথের ১৬ বলে ছয়টি ছক্কায় ৪২ ও কেমো পলের ১২ বলে ২৪ রানে ভালো সংগ্রহ পান সাকিবরা। জবাব দিতে নেমে জামাইকা এক বল থাকতে ১৬৬ রানে অলআউট হয়।
দলটির হয়ে ওপেনার ব্রেন্ডন কিং ৬৬ বলে আটটি চার ও সাত ছক্কায় ১০৪ রান করেন। অন্য ওপেনার কেনার লুইস ১৩ ও তিনে নামা ম্যাককেনজি ১৫ রান করেন।
আর কেউ ৬ রানের ওপরে যেতে পারেননি। ব্রেন্ডন কিং নবম ব্যাটার হিসেবে আউট হন। বল হাতে গানায়ার হয়ে সাকিব এই ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। আউট করেন ফ্যাবিয়ান অ্যালেনকে।
গুদাকেশ মতি ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট। বুড়ো লেগ স্পিনার ইমরান তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। তার ওই ঘূর্ণির কাছেই হেরে গেছে জামাইকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.