চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর কোন দল সেমিফাইনালে খেলবে এখনও নিশ্চিত হয়নি। নিজেদের শেষ ম্যাচে আজ বিকাল ৪ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
জিতলেই সেমিতে যাবে কিউইরা। অপরদিকে, আফগানরা জিতলে লাভ হবে ভারতের। কারণ আফগানরা জিতলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের।
এদিকে ম্যাচের আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ৪ খেলার সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
পাকিস্তানের পর এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমির দৌঁড়ে আছে নিউজিল্যান্ড-ভারত ও আফগানিস্তান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.