প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২১, ১:৩৯ পি.এম
বাংলাদেশ একাদশে যারা আয়ারল্যান্ডের বিপক্ষে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ। যদিও সে ম্যাচে খেলেননি টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও পেসার মোস্তাফিজ। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মঙ্গলবার শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে সে ম্যাচে নেতৃত্ব দেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় ম্যাচেও নেই মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কত্বের গুরু দায়িত্ব আজ পালন করছেন লিটনই। আজ দুপুরু ১২টায় দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ছাড়াও এ ম্যাচে খেলছেন না সাকিব। তবে মোস্তাফিজুর রহমান ফিরেছেন। তাকে নিয়ে মাঠে নেমেছে লিটন বাহিনী।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শামীম হোসেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.