টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এমনিতেই বাংলাদেশ ক্রিকেট আছে নাজুক অবস্থায়। ঠিক এই সময়ে দেশের মাঠে দর্শক প্রবেশের অনুমতি পাচ্ছে। তবে দর্শকদের জন্য করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করার বাধ্যবাধকতা আসতে যাচ্ছে অনেকটা নিশ্চিত।
করোনা টিকা নেওয়া থাকলেই কেবল মাঠে প্রবেশ করা যাবে এমন পরিকল্পনা সাজাচ্ছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে এখনো চড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মিলেছে ইতিবাচক সাড়া। তাই খুব দ্রুতই আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার প্রত্যাশা করছে বিসিবি।
তবে মাঠের গ্যালারিতে কানায় কানায় পূর্ণ থাকবে না। বিসিবি টিকিট ছাড়বে গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট। করোনার কারণে দশ মাস পর গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে টাইগাররা।
তবে পুরো সিরিজ আয়োজন করা হয় দর্শকশূন্য মাঠে। পরে মে মাসে শ্রীলঙ্কা, আগস্টে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজও হয় দর্শক ছাড়াই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.