করোনাকালে প্রথম বিপিএল আয়োজন করছে বিসিবি। আগামী শুক্রবার (২১ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। ২৯ দিনের এই আসরে থাকছে না দর্শক প্রবেশের সুযোগ।
মূলত মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম না করার ব্যাপারে সরকারি বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সে কারণে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে গোটা স্টেডিয়ামকে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যেহেতু করোনা পরিস্থিতি খারাপের দিকে, সেহেতু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম করা যাবে না।
তাই আমাদেরকে দর্শক ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বায়োসিকিউর বাবলে। তবে, দেশের করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আবার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে।’
বি/ সুলতানা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.