আফগানিস্তানকে হারিয়ে ২৪ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আফগানিস্তান নির্ধারিত ৪৭ ওভারে থেমে যায় ৯ উইকেটে ২১৫ রানে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৫ রানের ব্যবধানে সেমিফাইনাল জিতে ইংল্যান্ড ফাইনালে উঠেছে। আগে ইংল্যান্ড ব্যাট করে ২৩১ রান।
হাদি ৬০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের নায়ক ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ। ম্যাচের ৪৬ নম্বর ওভারে যখন রেহান বল করতে আসেন, তখন আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই ওভারে ১৯ রান, হাতে ছিল ৪ উইকেট। রেহান সব কিছু উলোটপালট করে দেন।
মাত্র এক রান দিয়ে নুর, ইজহারউল হক নাভিদ এবং বিলাল সামির উইকেট নিয়ে দলকে জয় এনে দেন রেহান। ম্যাচে ৪১ রানের বিনিময়ে রেহান ৪ উইকেট নেন। এর সঙ্গে সঙ্গে এক অনন্য নজির গড়ে ফেলেন তরুণ ইংল্যান্ড স্পিনার। ৬৭ বলে অপরাজিত ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলা ইংল্যান্ডের জর্জ বেল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.