
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই ম্যাচ জিতে ইতিহাস গড়তে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। আজ সোমবার প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
ডমিঙ্গো আরও বলেন, ‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই।
এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সুপার টুয়েলভে তিন ম্যাচ হেরে ইতোমধ্যে বাংলাদেশের বিশ্বকাপ শেষের পথে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.