গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে পাঁচটিতে জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। অপরদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জয় ছিল চারটিতে।
দুদল ফাইনালে উঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১১ নভেম্বর রাত আটটায় মাঠে নামবে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচ বারের দেখায় অস্ট্রেলিয়া-পাকিস্তান দুদলই দুটি করে ম্যাচ জিতেছে। কোনো ফল হয়নি একটি ম্যাচে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মুহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মুহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), পেট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.