দেশের ঘরোয়া ক্রিকেট, কোচ নির্বাচন, আন্তর্জাতিক হোম সিরিজগুলোর উইকেট নিয়ে সবসময় কথা বলে আসছেন মাশরাফি। নেতৃত্ব ছাড়ার পর তিনি প্রকাশ্যে বিসিবির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করেন।
সম্প্রতি ইউটিউব চ্যানেল 'নট আউট নোমান'-এ দেওয়া সাক্ষাতকারে মাশরাফি বলেছেন, এই মুহূর্তে দলের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই। তিনি এখনও অবসর নেননি এবং সামনে বিপিএলেও খেলতে চান।
তবে ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে তিনি শর্তসাপেক্ষে যুক্ত হতে রাজি আছেন। মাশরাফি বলেন, আমি কার সঙ্গে কাজ করবো, কীভাবে করব, আমার কাজের ধরন কী হবে অথবা আমার কাজে অযাচিত হস্তক্ষেপ হবে কিংবা কেউ এসে বাঁ হাত দেবে-তা চলবে না।
আমার জবাবদিহিতা এবং দায়বদ্ধতার একটি নির্দিষ্ট জায়গা থাকবে। আমি কাজ করলে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে করব। প্রতিনিয়ত আমার কাজে ডিষ্টার্ব হবে, ওই ধরনের কাজে আমি যাব না। আমাকে যদি কেউ চায়, তাহলে সেভাবে তারা আগে চিন্তা করুক। আমার নিজেকে নিয়ে চিন্তা নেই। তাদের (বিসিবি) কোনো সমস্যা আছে কিনা, সেটা তাদের ভাবনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.