প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ২:২০ পি.এম
মুশফিক খেলবেন ‘এ’ দলে

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে তৃপ্তির ঢেকুর তুলে বিশ্রামে বাংলাদেশ দল, তখন ব্যাটে-বলের লড়াই চালিয়ে যেতে চান মুশফিকুর রহিম। বিশ্বকাপের আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি। নিউজিল্যান্ড সিরিজে কিপিংয়ের চাপমুক্ত থাকলেও ব্যাটিংয়ে একেবারেই অনুজ্জ্বল ছিলেন মুশফিক। মি. ডিপেন্ডেবলের তকমার সুবিচার করতে পারেননি তিনি। ৫ ম্যাচে মুশফিক করতে পারেন কেবল ৩৯ রান। গড় ১৩.০০, স্ট্রাইক রেট ছিল কেবল ৫২।
যেটি মুশফিকের নামের সঙ্গে একেবারেই বেমানান। এমন বাজে পারফরম্যান্সের পর তাই ছুটির সঙ্গে আপস করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দল। সেখানে মুশফিক খেলবেন একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে। ম্যাচ দুটি ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিষয়টি সত্যতা নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মুশফিক আমাকে এসএমএস করে তার ইচ্ছার কথা জানিয়েছে।
ওয়ানডে সিরিজে সে দুটি ম্যাচ খেলতে চায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সে এটি চাচ্ছে। তার এই ইচ্ছা আমলে নিয়েছি। আমরা আগে যে ‘এ’ দল দিয়েছিলাম, সেখানে কিছু পরিবর্তন আনব। দলে যোগ হবে মুশফিক, মোসাদ্দেক হোসেন সৈকত। আরও কয়েকজন আসবে। কালকে আমরা এটি নিয়ে বসব।’
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.