নিউজিল্যান্ডে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ফারজানা হকের অর্ধশতকে পাকিস্তানকে ২৩৫ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা। তবে ওপেনিংয়ে বড় জুটি গড়ে বাংলাদেশের উপর চাপ দিচ্ছিল পাকিস্তান। অবশেষে রুমানা হকের হাত ধরে খেলায় ফিরেছে টাইগ্রেসরা। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২৩ ওভারে তুলে ফেলে ৮৯ রান।
তবে রুমানা পাকিস্তানের ওপেনার নাহিদাকে বোল্ড করে সাজঘরে ফেরান। নাহিদা ৬৭ বলে ৪৩ রান করেছেন। ব্যাটিংয়ে নেমেছেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। আরেক ওপেনার সিদরা আমিন অপরাজিত আছেন ৬০ রানে। প্রতিবেদন প্রস্তুতের সময় পাকিস্তানের সংগ্রহ ৩২ ওভারে ১ উইকেটে ১২১ রান।
সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় হ্যামিল্টনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ফারজানার অর্ধশতকের পাশাপাশি শারমীন ও অধিনায়ক জ্যোতির ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৪ রান তোলে বাংলাদেশের নারীরা। ফারজানা ১১৫ বলে ৫ চারে করেন ৭১ রান। ওপেনিংয়ে নামা শারমীন ৫৫ বলে ৬ চারে করেন ৪৪ রান। জ্যোতির ব্যাট থেকে আসে ৪৬ রান। এ ছাড়া শামীমা ১৭, রুমানা ১৬ এবং রিতুমণি ও সালমা করেন ১১ রান করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.