আজ বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারে যাওয়াটা অনেকটাই নিশ্চিত করে ফেলবে দক্ষিণ আফ্রিকা। যে কারণে জিততে মরিয়া হয়ে রয়েছে তারা।

এ দিকে টাইগাররাও আজ থাবা বসাতে চেষ্টা করবে। এই ম্যাচ হারলে তাদের লজ্জার সমুদ্রে ডুবে যেতে হবে। তবে বাংলাদেশ একেবারেই ভাল ছন্দে নেই। প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারেনি রিয়াদের দল।

দলীয় শতরান করার আগেই ‘পকেট’ হয়েছে টাইগাররা। মাত্র ৮৪ রানেই বিশ্বকাপের মতো আসরে গুটিয়ে গেছে তারা। ম্যাচে সৌম্য, মুশফিক, আফিফ এবং শরিফুল নিজের রানের খাতা খোলার আগেই ধরেছেন সাজঘরের পথ।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেহেদী হাসান। ২৫ বল খেলে তার সন্দেহ ২৭ রান। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে লিটনের ব্যাট থেকে। ৩৬ বল খেলে লিটনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। অপরদিকে প্রোটিয়াদের ৩ টি করে উইকেট নিয়েছে কাগিসো রাবাদা এবং আনরিচ নোটজে।