
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ধ্বংসস্তূপ থেকে দলটে টেনে তুলেছিলেন দুই টাইগার ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। উভয়ের সেঞ্চুরিতে সম্মানজক স্কোর পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে এই লজ্জার পুনরাবৃত্তি ঘটেছে।
ঢাকা টেস্ট বাঁচাতে পঞ্চম দিন শুক্রবার (২৭ মে) শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও লিটন। দিনের শুরুতেই দলীয় ৫৩ ও ব্যক্তিগত ২৩ রানে মুশফিক সাজঘরে ফিরেছেন।
৫ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ক্রিজে এসেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত।
এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.