
ফাইনালের আগে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে সহজেই হারালো শ্রীলঙ্কা। ১৮ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে দলটি।
এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ১২২ রানের ছোট টার্গেট দেয় পাকিস্তান। টস জিতে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ব্যাটিংয়ে পাঠায় বাবর আজমের দলকে। শুরুতেই ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে হোচট খায় পাকিস্তান।
তিনে নামা ফখর জামানও সুবিধা করতে পারেননি, ফেরেন ১৩ রানে। বাবর আজম ধীর গতির ব্যাটিং করেন, ২৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন বাবর। মোহাম্মদ নওয়াহের ১৮ বলে ২৬ রানের ইনিংস ছাড়া এরপর আর দাঁড়াতে পারেননি কেউ।
আসিফ আলি আর হাসান আলি, দুজনেই ফিরেছেন শূন্য রানে। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তিনি নিয়েছেন তিন উইকেট। মহেশ থিকসানা ও প্রমোদ মাধুশান নেন দুই করে উইকেট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.