ক্রাইস্টচার্চে টস বড় ফ্যাক্টর হবে বলে জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বলেন, এই টেস্টের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে টস। নিউজিল্যান্ডে সব সময় দ্বিতীয় ও তৃতীয় দিনে উইকেট খুব ভালো থাকে। টস জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় সব থেকে ভালো হবে।
টস না জিতলে কঠিন হবে। তবে যে আত্মবিশ্বাস প্রথম টেস্ট থেকে পেয়েছে, এটা ভালোভাবে কাজে লাগাতে পারবে। পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়া সাকিব আরও বলেন, গ্রিন উইকেট হলেও আমাদের এডভান্টেজ থাকবে। আমাদের তিন পেসারও খুব ভালো বল করছে।
মিরাজও অসাধারণ বোলিং করেছে। ওদের এটাও মাথায় রাখতে হবে যে, আমাদের বোলারদেরও মোকাবেলা করতে হবে। এমন একটা ম্যাচ জেতার পর সবাই অনেক আত্মবিশ্বাসী থাকে। আশা করব এ আত্মবিশ্বাস যেন কাজে লাগে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.