স্বনামধন্য ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সত্তর দশকে জালাল ক্রিকেটার ছিলেন। কোচিং শুরু করেন আশির দশক থেকে। দেশের অনেক তারকা ক্রিকেটার তার হাত দিয়ে গড়া। এছাড়া তিনি ক্রিকেট নিয়ে সাংবাদিকতা করেছেন। দেশের ক্রিকেট সাংবাদিকদের মধ্যে অন্যতম অভিজ্ঞ লেখক জালাল আহমেদ।
দেশের পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন। আজিমপুরে একটি ফ্ল্যাটে একাই বসবাস করেন তিনি। তার সন্তানরা রয়েছে প্রবাসে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.