প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ১২:৪৮ পি.এম
হারের দায় নিজের কাঁধে নিলেন মাহমুদউল্লাহ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানের ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যদিও সামনে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু সেগুলো কেবল আনুষ্ঠানিকতা।
শুক্রবার ম্যাচ শেষে পরাজয়ের দায় সম্পূর্ণ নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, শেষ বলের পরিকল্পনা কাজে লাগাতে পারেননি। এ কারণেই হেরেছে দল।
শেষ বলের পরিকল্পনা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ওই বল রাসেল ব্লক হোলে করবে যে তা জানতাম। কারণ, লেগ সাইডে চারটা ফিল্ডার ছিল। আগের দুই বলে ভালো ইয়র্কার করেছে সে। ফলে তুলতে পারিনি। চিন্তা করছিলাম আমি মিড অফ, কভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারতে পারবো। এটা আমার দোষ যে তা কাজে লাগাতে পারিনি।’
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.