
কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ম্যাশ। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে কেটে যায় তার পা।
জানা গেছে, এই দুর্ঘটনার পর মাশরাফিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পায়ে ২৭টি সেলাই করা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরী বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.