ঘরের মাঠে ভারতের মতো শক্তিশালী দলকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েই বিপাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ম্যাট হ্যানরির গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হ্যানরি ১৫ ওভারে মাত্র ২৩ রানে ৭ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনার উইলি ইয়াং ও টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১১১ রানে ফেরেন ডেভন কনওয়ে। দলকে এগিয়ে নিচ্ছেন হেনরি নিকোলাস ও নিল ওয়াগনার। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৬ রান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.