স্ত্রী ইসরাত জাহানকে তালাকের নোটিশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন। বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণে গত ২৫ আগস্ট তালাক দিয়েছেন বলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) আদালতে দেয়া লিখিত জবাবে জানিয়েছেন আল আমিন।
এ দিন মামলাটিতে শুনানির দিন ধার্য ছিল। আল আমিন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দাখিল করেন। জবাবে তিনি উল্লেখ করেন, গত ২৫ আগস্ট স্ত্রীকে তিনি তালাকের নোটিশ দিয়েছেন। তিনি মোহরানা ও ইদ্দতকালীন খোরপোষ দিতে রাজি আছেন।
আর দুই সন্তানের খরচ তিনি নিয়মিত দিচ্ছেন। তবে বাদীপক্ষের আইনজীবী মো. শামসুজ্জামান বলেন, আমরা মামলা করেছি ভরণপোষণ ও শান্তিপূর্ণভাবে সংসার করার দাবি আদায়ে। এখন আল আমিন বলছেন, তিনি বাদীকে তালাক দিয়েছেন।
অথচ সেই মর্মে কোনো ডকুমেন্টস দাখিল করেননি। তিনি বলেছেন দুই ছেলের ভরণপোষণ দিচ্ছেন। অথচ আমাদের কাছে প্রমাণ আছে বড় ছেলের স্কুলে ৫০ হাজার টাকা টিউশন ফি বাকি আছে। আদালত জবাবের বিষয়ে ৫ দিন পর শুনানির জন্য রেখেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.