
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করলেন জিম্বাবোয়ের রায়ান বার্ল। একাই নিলেন পাঁচ উইকেট! বার্লের বিধ্বংসী বোলিং-এর কারণে ১৪১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ইনিংসে মাত্র তিন ওভার বোলিং করেছিলেন রায়ান। অর্থাৎ ১৮ বল করে পাঁচটি উইকেট শিকার করেন তিনি। তার শিকার হয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগার, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও জোশ হ্যাজেলউড।
ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওভার বল করে ১০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করে অনন্য নজির গড়লেন জিম্বাবোয়ের এই বোলার। ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ২-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এদিন তার বোলিং ইকোনমি ছিল মাত্র ৩.৩৩। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং বলা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.