
নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (১ অক্টোবর) সিলেটে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শিরোপা ধরে রাখার এই মিশন শুরু হতে যাচ্ছে।
টুর্নামেন্টে সকল প্রতিপক্ষকেই সমান চোখে দেখছেন টাইগ্রেসরা। ভারত-পাকিস্তান ছাড়াও এবারের আসরে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ:
ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.