মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবিতে রবিবার ফাইনালে আইরিশদের ৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
ওপেনিংয়ে নেমে দারুণ এক ফিফটি করলেন ফারজানা হক। অন্যরা ভালো করতে না পারায় পুঁজি যদিও বেশি বড় হয়নি। তবে বোলাররা যথারীতি মেলে ধরলেন নিজেদের। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১২০ রান। ৫৫ বলে ৭ চারে ৬১ রান করেন ফারজানা।
আরোও পড়ুন:
বলিউড অভিনেত্রী দীপিকার সাথে ঊর্বশীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল
লক্ষ্মীপুরে মেঘনায় নদীর ইলিশের সংকট, হতাশায় ক্রেতা-বিক্রেতারা
ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দুই অঙ্কে যেতে পারেন আর কেবল রুমানা আহমেদ (২১)। জবাবে ৭ উইকেটে ৫৮ রানের নড়বড়ে অবস্থানে থেকে ৯ উইকেটে ১১৩ পর্যন্ত যেতে পারে আয়ারল্যান্ড।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.