ভারত ও জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ম্যাচে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে ফেলে শুরুতেই। অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া মুশকিল।
তবে নেদারল্যান্ডসকে হারিয়ে খাতায়-কলমে টুর্নামেন্টে ভেসে রয়েছেন বাবর আজমরা। ব্যাগ গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতিই নিতে হবে তাদের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোরালো ধাক্কা খেল পাকিস্তান শিবির। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান।
হাঁটুর চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে নামতে পারবেন না ফখর জামান, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনকি বাকি টুর্নামেন্টেই তার মাঠে নামা অনিশ্চিত। ফলে আরও বিপাকে পড়ল পাকিস্তান।
সূত্র: জিওটিভি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.