
ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হয়।
শুরু থেকেই ঝড়ো শুরু করেছিলেন ফর্মে থাকা ফিন অ্যালেন। অবশেষে তার ঝড় থামিয়েছেন শরিফুল। ১৯ বলে ৩ চার ও দুই ছক্কায় সাজঘরে ফিরেছেন ৩২ রানে। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ৪৫ রানে।
এর পরেই কিউই শিবিরে দ্বিতীয় আঘাত হানেন এবাদত। ৩৪ রান করা গাপটিলকে বিদায় করেন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফিলিপস। ১৩.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১২৮ রানে ব্যাট করছে স্বাগতিকরা। কনওয়ে ৫৭ ও ফিলিপ আছেন ১ রানে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.