নেইমার-এমবাপ্পের মধ্যে সম্পর্ক যে আগের মতো নেই, সেটা আরেকবার প্রমাণ হলো। এবার খোদ নেইমারই জানিয়ে দিলেন তেমনটা। ঘানার বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ের পর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তার উত্তর, তিনি এসব কিছুই জানেন না।
আরোও পড়ুন:
প্রয়াত উপনেতা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
তৃতীয়বারের মতো পেছাল নাসার নতুন চন্দ্র অভিযান
মূলত কিলিয়ানের সঙ্গে তার সম্পর্কটা কেমন জানতে চান ওই সাংবাদিক। বারবারই নেইমার এড়িয়ে যান তাকে। প্রথম প্রশ্ন ছিল এমন, কিলিয়ানের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন। উত্তরে নেইমার বলেন, আমি বুঝতে পারিনি। এরপর আবার প্রশ্ন, আপনার সম্পর্ক কিলিয়ানের সঙ্গে। নেইমার এবার বললেন, কিলিয়ানের সঙ্গে...পিএফএফপি।
এমন একটা শব্দের মানে বুঝতে পারলেন না ওই সাংবাদিকও। আবারও প্রশ্ন ছুড়লেন, আপনি এটাকে (পিএফএফপি) কীভাবে ব্যাখ্যা করবেন। তার জবাবে নেইমারের উত্তর, আমি জানি না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.