
টি-টোয়েন্টি সিরিজে শোচনীয় পরাজয়ের পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। শুক্রবার (৫ আগস্ট) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
যদিও দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। তবে টাইগার অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করেছেন, ঘরের মাঠে জিম্বাবুয়ে একটি শক্তিশালী দল।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।
নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.