দীর্ঘদিন পর দলে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের এই প্রথম ম্যাচে নিজের ব্যাটিং পুরোটাই করেছেন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়। আর তাতেই গড়ে ফেলেছেন রেকর্ড।
অবশ্য ব্যাটিংয়ে নামার আগে টস হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি গড়েন বিজয়। তবে রেকর্ডটি না হলেই হয়তো বেশি খুশি হতেন তিনি। কারণ রেকর্ডটি যে, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা বিরতির পর টি-টোয়েন্টি দলে ফেরার।
যা আনন্দের চেয়ে বেশি আক্ষেপের। শনিবারের আগে সবশেষ ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। প্রায় সাড়ে বছর পর টি-টোয়েন্টি একাদশে ঢুকেছেন তিনি।
মাঝে বাংলাদেশ খেলে ফেলেছে ৭৯টি ম্যাচ। দেশের আর কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মাঝে নেই এতো বড় বিরতি। বিজয়ের আগে রেকর্ডটি ছিল আবুল হাসান রাজুর দখলে। ২০১২ সালে অভিষেকের পর চারটি টি-টোয়েন্টি খেলে বাদ পড়েন এ ডানহাতি পেসার।
পরে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে হওয়া সিরিজে সুযোগ পেয়েছিলেন এক ম্যাচে। মাঝের সময়ে বাংলাদেশের খেলা টি-টোয়েন্টির সংখ্যা ছিল ৫০টি। বাংলাদেশের রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে বেশ দূরেই অবশ্য বিজয়।
এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এ উইকেটরক্ষক ব্যাটার নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের মধ্যে বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.