বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে গিয়ে চোটাক্রান্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার ইনজুরির আপডেট জানাতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএল খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, কুচকির পুরোনো চোট নিয়ে তামিম ইকবাল একটু সমস্যায় আছে। আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে।
মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের এই টিম ডিরেক্টর আরও বলেন, যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তু আগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.