বহুল কাঙ্ক্ষিত ওমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) নিলাম হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ। আর ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল টুর্নামেন্টের এই সূচি বিষয়ে নিশ্চিত করেছেন।
৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে ২২ দিনের এই টুর্নামেন্ট। এর আগে নিলামে ৫টি কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিলাম থেকে মোট ৪,৬৬৯.৯৯ কোটি রুপি পেয়েছে বিসিসিআই।
সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ১,২৮৯ কোটি রুপি খরচ করেছে আদানি স্পোর্টসলাইন। নারী প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে চওড়া দামে। মিডিয়া স্বত্ব থেকে ৯৫১ কোটি টাকা পেয়েছে বিসিসিআই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.