
ইতালির সার্দিনিয়া শহরে আগামী ১১থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের আসর। চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দুই ছেলে ও পাঁচ নারী খেলোয়াড়ের সমন্বয়ে গড়া বাংলাদেশ দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় ঢাকার ইতালির দূতাবাস।
এ প্রসঙ্গে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, 'আগে ইউরোপের অনেক দেশেই গেছেন আমাদের দাবাড়ুরা। কিন্তু এবার ফিরে আসার চুক্তি করার পরও ভিসা দেয়নি ইতালিয়ান দূতাবাস।
এতে খুবই কষ্ট পেয়েছেন দাবাড়ূরা।' ভিসা না পাওয়ায় টিম লিডার মাহমুদা দেখা করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে। মাহমুদা বলেন, 'রাষ্ট্রদূত আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতে চাননি।
শুধু বলেছেন, বাংলাদেশিরা ইতালিতে গেলে আর ফিরে আসে না। আর তাদের বয়স কম। সেখানে থেকে যাওয়ার আশঙ্কা আছে। তাই ভিসা দেওয়া হয়নি। আসলে জীবনে কখনও এমন অভিজ্ঞতা হয়নি।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.