আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফেরার আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। গতকাল বুধবার (৩০ মার্চ) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
বিবৃতিতে জানানো হয়, 'রিয়াল মাদ্রিদ নিশ্চিত করছে যে, কোচ কার্লো আনচেলত্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।' সেল্টা ভিগোর মাঠে খেলে আসার পর ৭ এপ্রিল স্টাম্পফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে লড়বে দ্য হোয়াইটরা।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগের ম্যাচটির আগে কোচ আনচেলত্তি ডাগআউটে ফিরবেন বলে আশাবাদী স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.