পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বান্ধবী তাদের অনাগত জমজ সন্তানদের লিঙ্গ পরিচয় প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তারা জানান একসঙ্গে জন্ম নিচ্ছে একটি ছেলে ও একটি মেয়ে।
আগের চার ছেলে মেয়েকে নিয়ে তিনি লিঙ্গ পরিচয় প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে দেখা যায় দুটি বেলুন ফাটিয়ে তার চার ছেলে মেয়ে নিজেদের অনাগত ভাইবোনের পরিচয় প্রকাশ করছেন। যেখানে দেখা যায় একটি বেলুন থেকে বের হয়েছে নীল রঙ, আরেকটি থেকে গোলাপী রঙ৷ নীল রঙের মাধ্যমে বোঝায় ছেলে।
আর গোলাপী রঙে বোঝায় মেয়ে। ভিডিওটির ক্যাপশেন রোনালদো লেখেন, ‘যেখানে জীবন শুরু হয় ও ভালোবাসা শেষ হয় না’ গত অক্টোবরে জমজ সন্তান পৃথিবীতে আসার কথা জানান রোনালদো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.