
তিনি বলেন, ‘রটানো হয়েছে, আগস্টের শেষ সপ্তাহে নাকি ক্লাব ছাড়ার কথা বলেছি। এটা মিথ্যা, জুলাইয়ের শেষেই আমি বলেছিলাম।’
লিওনেল মেসি যে পিএসজিতে আসবেন, সেটা ধারণারও বাইরে ছিল এমবাপ্পের। সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘যাদের সঙ্গে খেলাটা অসম্ভব সেই তালিকারই একজন মনে হতো মেসিকে। আমি ভেবেছিলাম, কখনোই বার্সেলোনা ছাড়বে না মেসি। ও সারাক্ষণ মাঠ চষে বেড়াবে না। তাই ও যখন হাঁটে তখন আমি দৌড়াতেও রাজি।’
পিএসজি ছাড়লে যে রিয়ালেই যেতেন সেই আগ্রহও লুকাননি এমবাপ্পে। তিনি বলেন, ‘এই গ্রীষ্মে ক্লাব ছাড়লে রিয়ালেই যেতাম।’
২০২২ সালের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তখন অন্য ক্লাবের সাথে চুক্তি করতে আর কোনো বাধা থাকবে না এমবাপ্পের। ফরাসি তারকার এমন আগ্রহের কথা জেনে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ ইঙ্গিত দিলেন জানুয়ারিতেই এমবাপ্পেকে দলে ভিড়িয়ে ফেলবেন তিনি। ‘এল দেবাতে’তে দেওয়া সাক্ষাৎকারে পেরেজ বলেন, ‘আশা করছি ১ জানুয়ারিই সব কিছুর সমাধান হয়ে যাবে।’
রিয়ালে খেলার স্বপ্ন এমবাপ্পের। রিয়ালও মরিয়া তাকে পেতে। জানুয়ারিতে ফ্রি এজেন্ট হয়ে গেলে এমবাপ্পেকে আর আটকে রাখতে পারবে না পিএসজি। ফলে ভেঙে যাবে মেসি-নেইমার-এমবাপ্পে জুটিও।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.