
রোমাঞ্চকর টাইব্রেকারে চেলসিকে হারিয়ে লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববারের (২৭ ফেব্রুয়ারি) ফাইনালে টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
মূল ম্যাচ ও অতিরিক্ত সময়ে স্কোরলাইন ছিল গোলশূন্য। ম্যাচে ৫৪ ভাগ বলের দখল ছিল লিভারপুলের পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। চেলসির পায়ে বল ছিল ৪৬ ভাগ।
ব্লুজদের ১১টি শটের মাত্র চারটি ছিল লক্ষ্যে। লিগ কাপের ফাইনালে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল চেলসি ও লিভারপুল। ১৭ বছর আগে কার্ডিফে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে জিতেছিল চেলসি। এবার তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল লিভারপুল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.