
শুক্রবার বিকাল তিন ঘটিকার সময়ে স্থানীয় কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব এর আট দলীয় ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব আয়োজিত, মোশাররফ হোসেন রাশেদ পরিচালিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাহাদাব আকবর চৌধুরী (লাবু), মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সুযোগ্য পূত্র এবং রাজনৈতিক প্রতিনিধি।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান সরদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নগরকান্দা।
আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউদ্দিন, মাননীয় সংসদ উপনেতার একান্ত সচিব।
উপস্থিত ছিলেন জনাব চৌধুরী মারুফ হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নগরকান্দা উপজেলা শাখা।
উপস্থিত ছিলেন জনাব মোঃ কাইমদ্দিন মন্ডল, চেয়ারম্যান, রামনগর ইউনিয়ন পরিষদ, নগরকান্দা।
খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইউনুস মন্ডল, সভাপতি, কৃষ্ণার ডাঙ্গী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব।
খেলায় সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন রাশেদ।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো আলিয়াবাদ একাদশ বনাম ব্রাদার্স স্কোয়াড।
খেলাটি ৯০ মিনিটের সম্পূর্ণ হয়, এর মধ্যে ২-০ গৌলে জয় লাভ করেন আলিয়াবাদ একাদশ।
দুটি গৌলই করেন বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান।
দলের হয়ে প্রথম গৌল করেন আকাসা এবং দ্বিতীয় গৌল করেন সানোয়ার।
খেলায় প্রধান রেফরির দায়িত্ব পালন করেন জনাব মোঃ সাইফ দোহা এবং সহকারী রেফারি ছিলেন জনাব মোঃ আমির বিশ্বাস ও মোজাম্মেল হোসেন।
উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে বিবেচনা করা হয় বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান সানোয়ারকে।
পরিশেষে রানার্সআপ পুরস্কার হবসেবে একটি ট্রফি এবং ৩২" এলইডি টেলিভিশন দেওয়া হয়।
চ্যাম্পিয়ন দলের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ট্রফি এবং একটি ফ্রিজ।
উক্ত খেলার ভেনু ছিলো কৃষ্ণার ডাঙ্গী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.