
কয়েকদিন আগে ফাঁস হয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি। তবে এবার আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা। শুক্রবার ৮ জুলাই দেশটির ফুটবল ফেডারেশন টুইটারে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে নিজেদের জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা। সেখানে দেখা গেছে, অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ জার্সি পড়ে আছেন। তার হাতে আছে কাতার বিশ্বকাপের বলও।
এর আগে আর্জেন্টিনা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে জার্সি পড়ে খেলেছিল তাদের নতুন জার্সিটা প্রায় একইরকম। জার্সিটির সামনের ভাগে রয়েছে তিনটি আকাশী নীল স্টেপ। আর দুটি সাদা স্টেপ।
তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে পেছনের ভাগে। জার্সিটির পেছন দিকে সামনের মতো নীল রঙের তিনটি মোটা স্টেপ দেয়ার বদলে রয়েছে দুটি স্টেপ। মাঝের মোটা আকাশী নীল স্টেপের বদলে অনেকটা আর্জেন্টিনার পতাকার আদলে ডিজাইন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.