ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চোট ক্ষতবিক্ষত করেছে নেইমারকে। বারবার ঘুরে দাঁড়িয়েও ইনজুরি থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না এই ফরোয়ার্ড। লিগ ওয়ানে লিলের বিপক্ষেও ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ থেকে বিদায় নিতে হয় নেইমার জুনিয়কে। ম্যাচটিতে পিএসজি ৪-৩ ব্যবধানে জিতে নিলেও ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে রয়ে যায় অনিশ্চয়তা।
লিলের বেনজামিন আন্দ্রের করা সেই ইনজুরির কারণে ২০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এমন কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে নেইমারকে মেনশন করে এক পোস্টে তিনি বলেন, ‘শক্ত থাকো। দলের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। দ্রুত ফিরে আসো ভাই।’
এর আগে লিলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালি মচকে যায় নেইমারের। যদিও এমআরআই স্ক্যানের পর কোনো চিড় ধরা পড়েনি। তবে লিগামেন্টের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। প্রতিনিয়ত ইনজুরির শিকার হয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি ফুটে উঠে নেইমারের চোখেমুখে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.