ব্রাজিল কোচ তিতে মনে করেন বিশ্বকাপে নেইমারকে ফের দেখতে পাওয়া যাবে। তবে সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে যে এই ফরোয়ার্ডকে পাচ্ছে সেটা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে। তবুও সেই ম্যাচকে ঘিরে সংবাদ সম্মেলনে নেইমারের ব্যাপারেই বেশি প্রশ্ন শুনলেন তিতে। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি নেইমার ও দানিলো বিশ্বকাপ খেলবে, এটা আমার মতামত। মেডিক্যাল ইস্যুর ব্যাপারে, আমি কথা বলতে পারব না, কারণ আমি সেই অবস্থায় নেই। আমরা বিশ্বাস করি তারা খেলতে পারবে। ব্রাজিল প্রতিটি অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়ের উপর আস্থা রাখে। নেইমার একজন ব্যতিক্রমী খেলোয়াড়, তবে আমরা সবার ওপর আস্থা রাখি।'
তিতে আরও বলেন, 'যদি ফুটবলকে পুরস্কৃত করতে হয় তবে আমাদের সতর্ক থেকে ফাউলের পুনরাবৃত্তির দিকে মনোযোগ দিতে হবে। কারণ তারা নির্দিষ্ট খেলোয়াড়দের উপর মনোনিবেশ করে এবং তাদের ইনজুরিতে ফেলে। এটি বন্ধ করতে হবে।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.