ইংল্যান্ডের বিপক্ষ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শনিবার মাঠে নামছে ফ্রান্স। তার আগে দলের সেরা তারকা, যিনি এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও আছেন, সেই কিলিয়ান এমবাপ্পেকেই দেখা গেলো না প্র্যাকটিসে!
কেন প্র্যাকটিসে নেই এমবাপ্পে? ফরাসি দলের পক্ষে কোনও যুতসই উত্তর না মেলায় সমস্যাটা আরও বেড়েছে। কারণ, পোল্যান্ড ম্যাচ খেলে দু’দিন বিশ্রামের পর ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে বুধবারই প্রথম প্র্যাকটিসে নেমেছিলেন ফরাসি ফুটবলাররা।
কোয়ার্টারের আগে অনুশীলনে এমবাপ্পের মতো তারকা নেই- এই খবর ছড়িয়ে পড়তেই দোহায় দলের প্র্যাকটিস দেখতে আসা ফরাসি সমর্থকদের মধ্যে মারাত্মক চাঞ্চল্য ছড়ায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.